Subscribe Us

Header Ads

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পোস্ট যারা করতে পারছে তারা মারতেও পারে।


 দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পোস্ট যারা করতে পারছে তারা মারতেও পারে।


 তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 


আমরা যেহেতু জন্ম গ্রহণ করেছি সেহেতু আল্লাহ তাআলা আমাদের জন্য মৃত্যু নির্ধারণ করে রেখেছেন, মৃত থেকে আমরা কেউ পালিয়ে বাঁচতে পারব না কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনারা যেভাবে মিথ্যা প্রচারণা করে বেড়াচ্ছেন এতে করে কি আপনার ব্যক্তিগত কোন লাভ হচ্ছে? বরং এতে করে আপনার নিজেরি ক্ষতি হচ্ছে কারণ এই মিথ্যে তথ্য বা মিথ্যে বলার জবাব দিহি একদিন না একদিন উপরওয়ালার কাছে জবাবদিহি করতেই হবে।

 মিথ্যা তথ্য ছড়িয়ে পরিবেশ নষ্ট করা থেকে আমরা বিরত থাকি।


তবে একটি বিষয় লক্ষ্য করুন তারা মিথ্যের পাশাপাশি একটি সত্য বলেছেন সবার প্রিয় বেগম খালেদা জিয়া যে আপোষহীন নেত্রী তা তার লেখাতে উল্লেখ করেছে। 


একমাত্র বেগম খালেদা জিয়াই ছিলেন যিনি কারো কাছে মাথা নত করেন নাই তিনি সত্যের সাথে রয়েছেন চিরসত্য হিসেবে পরিচিতি লাভ করেছেন। 


তিনি কখনো বাংলাদেশের সাধারণ জনগণের ক্ষতি হবে এরকম কাজ করেননি এবং তিনি কখনো নিজের চিন্তা করেনি বরং সারাদেশের জনগণের চিন্তা করে গিয়েছেন সারাটি জীবন। 


পরিশেষে একটি কথাই বলবো এ ধরনের চিন্তা মন মানসিকতা আমরা পরিত্যাগ করি এবং সকলের জন্য মঙ্গল কামনা করি। 


আল্লাহ যেনো আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন এবং সবাইকে নেক হায়াত দান করেন। 


আমাদের প্রিয় নেত্রী আপোষহীন নেত্রী জনগণের নেত্রী দেশ মাতা বেগম খালেদা জিয়ার দীর্ঘ আয়ু কামনা করি।

Post a Comment

0 Comments