Subscribe Us

Header Ads

সোশ্যাল মিডিয়াতে যে বিবৃতি দেখছেন এটি আমি কখনো দেইনি, এটি ফেক। আমার নাম করে কোন এক কুচক্রী মহল দিয়েছে


 আমি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই মর্মে বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মীসহ সর্বসাধারণের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কোন স্বার্থান্বেষী কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত ৫ নভেম্বর ২০২৫ তারিখে একটি প্রেস বিজ্ঞপ্তি পোষ্ট করে। ফেসবুকে পোষ্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটি নিম্নে উল্লেখ করা হলো।


উল্লিখিত প্রেস বিজ্ঞপ্তিটি বিএনপি’র দফতর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরুপে বানোয়াট ও ভুয়া।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মীসহ সর্বসাধারণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।


 

(অ্যাডভোকেট রুহুল কবির রিজভী)

সিনিয়র যুগ্ম মহাসচিব

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপ

Post a Comment

0 Comments