Subscribe Us

Header Ads

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কত পারসেন্ট ভোট পাবে ? প্রথম আলোর জরিপে বিএনপি কত পারসেন্ট ভোট পাবে এবং অন্যান্য দল কত পার্সেন্ট ভোট পাবে দেখুন।

 

প্রথম আলোর জরিপ

বিএনপি নির্বাচনে বেশি আসন জিতবে, মত ৬৬% মানুষের


আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি আসনে বিএনপি জয়ী হবে বলে মনে করেন দেশের বেশির ভাগ মানুষ। দেশের অর্ধেকের বেশি মানুষ মনে করেন, বিএনপি জয়ী হলে দেশের ভালো হবে। 


৫৭.৭% মানুষ মনে করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিংবা তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের জন্য ভালো হবে।


প্রথম আলোর উদ্যোগে করা এক জরিপে মানুষের এই মতামত উঠে এসেছে। জরিপটি করেছে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান কিমেকারস কনসাল্টিং লিমিটেড। জরিপের শিরোনাম, ‘গুরুত্বপূর্ণ সামাজিক-রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ ২০২৫’।


জরিপের প্রশ্নের মধ্যে একটি ছিল, সুষ্ঠু নির্বাচন হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল সবচেয়ে বেশিসংখ্যক আসনে জয়লাভ করবে বলে মনে করেন? সেই দল কত আসন পেতে পারে, সেটি অবশ্য প্রশ্নে ছিল না।


জবাবে প্রায় ৬৬ শতাংশ উত্তরদাতা বলেছেন, সবচেয়ে বেশি আসনে জয়লাভ করবে বিএনপি। নারী, পুরুষ, নানা বয়স শ্রেণিভেদে প্রায় সবারই কাছাকাছি মত এসেছে। 

প্রথম আলো/ ডিসেম্বর ৯, ২০২৫

Follow Facebook

Post a Comment

0 Comments